ডিমা হাসাওয়ে পুলিশের সঙ্গে গোলাগুলি : গ্রেফতার এক দুষ্কৃতী
হাফলং (অসম), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত দিহাখু অঞ্চলে গত ১৬ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় জড়িত এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটা নাগাদ লাংটিং থানার অন্তর্গত দিহা
গ্রেফতারকৃত দুষ্কৃতী মারদ্বীপ নুনিসা


হাফলং (অসম), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত দিহাখু অঞ্চলে গত ১৬ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় জড়িত এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটা নাগাদ লাংটিং থানার অন্তর্গত দিহাখু অঞ্চলে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী দুষ্কৃতকারীর দল পুলিশের একটি টহলদারি দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। সঙ্গে সঙ্গে পুলিশ পাল্টা গুলিবর্ষণ শুরু করলে হাজাডিসার বাসিন্দা মারদ্বীপ নুনিসা নামের এক দুষ্কৃতকারী গুলিবিদ্ধ হলেও পুলিশের চোখে ধুলো দিয়ে জঙ্গলে পালিয়ে যেতে সে সক্ষম হয়। তবে পুলিশ এই ঘটনার পর অভিযান তীব্রতর করে তুলে এবং বুধবার হাজাডিসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মারদ্বীপ নুনিসা নামের দুষ্কৃতীকে গ্রেফতার করে মাইবাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারদ্বীপ নুনিসার পায়ে গুলি লেগেছিল। ধৃত মারদ্বীপ নুনিসা জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি তার সঙ্গে আরও এক দুষ্কৃতী ছিল। তবে ওই সময় সে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি পুলিশ ও দুষ্কৃতকারীর মধ্যে গোলাগুলির ঘটনা সংগঠিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে ৫৬ রাইফেল, গোলাবারুদ, কাপড় টর্চ এবং একটি ব্যাগ উদ্ধার করেছিল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande