বাংলাদেশ নির্বাচনের পর মালদা সীমান্তে বাড়ছে উদ্বেগ, কাঁটাতার সম্পূর্ণ করার দাবিতে সরব বাসিন্দারা
মালদা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.): বাংলাদেশের সাম্প্রতিক সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর মালদা জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বাড়ছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের দাবি, মালদার ১৭২ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও
সীমান্ত এলাকা


মালদা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.): বাংলাদেশের সাম্প্রতিক সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর মালদা জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বাড়ছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের দাবি, মালদার ১৭২ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানো হয়নি।হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা, চড়োনতলা, ভূতডাঙ্গা ও পার্বতীডাঙ্গা এলাকার বিস্তীর্ণ অংশে সীমান্ত অরক্ষিত বলে অভিযোগ। সীমান্তের ওপারে বাংলাদেশের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার কিছু অঞ্চলে জামায়াত-ই-ইসলামী প্রভাব বৃদ্ধি পাওয়ায় বাসিন্দাদের একাংশ নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।বৃহস্পতিবার স্থানীয় কৃষকদের একাংশ জানান, মাঝেমধ্যেই এই অরক্ষিত অংশ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে। কয়েক দিন আগে পাঁচজন অনুপ্রবেশকারীকে বিএসএফ আটক করে বলে জানা গিয়েছে। কখনও কৃষকের ছদ্মবেশে, কখনও অন্যভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা হয় বলে অভিযোগ।কেন্দ্রীয় সরকার কাঁটাতার নির্মাণের জন্য জমি চাইলেও জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে দাবি উঠেছে। স্থানীয়দের বক্তব্য, দেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত কাঁটাতার নির্মাণ শেষ করা জরুরি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সীমান্তবাসী ও কৃষকরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande