তৃণমূলের ‘খাদ্য ফ্যাসিবাদ’ নিয়ে এবার সরব বিজেপি
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : অন্যত্র কাল্পনিক ''আমিষ নিষিদ্ধকরণ'' নিয়ে তৃণমূল চেঁচামেচি করে। কিন্তু যখন তাদের পরিচালিত পুরসভাগুলি জনসমক্ষে মাছ ও মাংসকে নিরুৎসাহিত করার পোস্টার লাগায়, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্পূর্ণ নীরবতা”। বৃহস্পতিবা
তৃণমূলের ‘খাদ্য ফ্যাসিবাদ’ নিয়ে এবার সরব বিজেপি


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : অন্যত্র কাল্পনিক 'আমিষ নিষিদ্ধকরণ' নিয়ে তৃণমূল চেঁচামেচি করে। কিন্তু যখন তাদের পরিচালিত পুরসভাগুলি জনসমক্ষে মাছ ও মাংসকে নিরুৎসাহিত করার পোস্টার লাগায়, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্পূর্ণ নীরবতা”। বৃহস্পতিবার 'আমিষ নিষিদ্ধকরণ' নিয়ে এভাবেই কটাক্ষ করল রাজ্য বিজেপি।

দক্ষিণ দমদম পুরসভার একটি বিজ্ঞপ্তি-র ছবি-সহ এক্সবার্তায় বিজেপি লিখেছে, “কাল্পনিক 'আমিষ নিষিদ্ধকরণ'-এর নামে খাদ্য ফ্যাসিবাদের বিরুদ্ধে চিৎকার করে তৃণমূল। এটা তাদের দ্বিমুখী নীতি স্পষ্ট করে তোলে। মাছ ও মাংস (মুরগি, খাসির মাংস এবং শুয়োরের মাংস) বাংলার সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে এবং কারও এটি লঙ্ঘন করার অধিকার নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande