কালিয়াচকে বিএলও-র মৃত্যুর অভিযোগ
মালদা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ফের এক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল মালদার কালিয়াচকের সুজাপুরে। বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাক হলে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পুলিশ ও
কালিয়াচকে বিএলও-র মৃত্যুর অভিযোগ


মালদা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ফের এক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল মালদার কালিয়াচকের সুজাপুরে। বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাক হলে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বিএলও-র নাম মহম্মদ আনিকুল আলম। তাঁর বাড়ি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়ায়। তিনি সুজাপুর বিধানসভার ১৪৪ নম্বর বুথের বিএলও ছিলেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও ফের বুথের আরও ৪০ জনের নাম শুনানির জন্য আসে। তার মধ্যে খোদ নিজের নামও ছিল। এ নিয়ে খুব চিন্তায় ছিলেন। বুধবার থেকেই তিনি অসুস্থ বোধ করেন। এ দিন সকালে আরও বেশি অসুস্থ হলে তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবারের দাবি, নার্সিংহোমের চিকিৎসা চলাকালীন কয়েকবার কার্ডিয়াক অ্যাটাক হয় বাবার এবং তারপরেই মৃত্যু হয়। নিজের নাম ফের শুনানিতে চলে আসার চিন্তা ও কাজের চাপেই তার মৃত্যু হল বলে দাবি তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande