বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা প্রচারের লক্ষ্যে রাজ্যে সূচনা হলো বাল বিবাহ মুক্তি রথের
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইকে আরও মজবুত করতে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা কলকাতায় ''বাল বিবাহ মুক্তি রথ''-এর সূচনা করলেন। বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দিয়ে সজ্জিত
বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা প্রচারের লক্ষ্যে রাজ্যে সূচনা হলো বাল বিবাহ মুক্তি রথের


বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা প্রচারের লক্ষ্যে রাজ্যে সূচনা হলো বাল বিবাহ মুক্তি রথের


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইকে আরও মজবুত করতে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা কলকাতায় 'বাল বিবাহ মুক্তি রথ'-এর সূচনা করলেন। বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দিয়ে সজ্জিত এই রথটি ৮ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরে ভ্রমণ করবে।

'বাল বিবাহ মুক্তি রথ' হলো জাস্ট রাইটস ফর চিলড্রেন (জেআরসি) নামক সংস্থার একটি উদ্যোগ। বাল্যবিবাহ বন্ধের জন্য ভারত সরকারের দেশব্যাপী ১০০ দিনের অভিযানের অংশ এটি। জেআরসি-র সহযোগী সংস্থা বিআইটিএএন ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যাওয়ারনেস অ্যান্ড নেটওয়ার্কিং এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডঃ শশী পাঁজা এই প্রসঙ্গে বলেন, আমাদের সরকার বাল্যবিবাহ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্য অর্জনের জন্য আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট। এই ধরনের উদ্যোগ সচেতনতা তৈরিতে সহায়তা করবে। কন্যাশ্রী প্রকল্পের মতো রাজ্য সরকারের শুরু করা প্রকল্পগুলি ইতিমধ্যেই ফলপ্রসূ হচ্ছে। আরও বেশি সংখ্যায় তরুণী এর সুবিধা পাচ্ছে। আমরা বাল্যবিবাহমুক্ত রাজ্য হওয়া থেকে আর খুব বেশি দূরে নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর পূজা পাঁজাও।

এই সচেতনতামূলক প্রচারের তাৎপর্য সম্পর্কে বিআইটিএএন-এর কোষাধ্যক্ষ শুভ্রাংশু গুহঠাকুরতা বলেন, বাল্য বিবাহের বিরুদ্ধে বার্তা বহন করে বাল বিবাহ মুক্তি রথ। পাশাপাশি সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে, মূলত যেখানে বাল্য বিবাহের সংখ্যা অনেক বেশি, সেখানেও পৌঁছানোর লক্ষ্য রয়েছে। পঞ্চায়েত, শিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অংশগ্রহণে তৃণমূল স্তরে শক্তিশালী সংযোগ স্থাপনের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছেও বার্তা স্পষ্টভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্য রাখা হয়েছে। সচেতনতার মাধ্যমে সম্প্রদায় যখন জাগ্রত হবে, তখনই বাল্য বিবাহ রোধ সম্ভব হবে।

চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া-র জাতীয় আহ্বায়ক বিধান চন্দ্র সিং বলেন, বিশ্ব বাল্যবিবাহ নির্মূল করার জন্য ভারতের সংকল্প প্রত্যক্ষ করছে। এই লড়াই সকল অংশীদারদের একত্রিত করে, প্রতিটি পরিবারকে সংযুক্ত করে, প্রতিটি শিশুকে সুরক্ষিত করে এবং প্রতিটি গ্রাম বাল্যবিবাহমুক্ত হওয়ার দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে তুঙ্গে উঠেছে। পশ্চিমবঙ্গে এই অনুষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে এই অপরাধের অবসান ঘটাতে দেশের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন।

সংস্থার তরফে জানানো হয়েছে, পোস্টার এবং প্রভাবশালী স্লোগান-সহ সজ্জিত, বাল বিবাহ মুক্তি রথটি সবচেয়ে প্রত্যন্ত এবং প্রান্তিক সম্প্রদায়ের কাছে পৌঁছানোর জন্য নির্মাণ করা হয়েছে। একদিকে চার চাকার গাড়িগুলি রাজ্যের প্রধান রাস্তা দিয়ে যাবে, অপরদিকে প্রত্যন্ত গ্রামগুলিতে, মূলত যেখানে অপরিসর রাস্তা, সেখানে বাইক ও সাইকেল-ক্যারাভানের মাধ্যমে পৌঁছানো হবে।

এই যাত্রা চলাকালীন, বাল বিবাহ মুক্তি রথ পঞ্চায়েত, জেলা প্রশাসন, এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সচেতনতা এবং প্রতিশ্রুতির জন্য সম্প্রদায়ের কাছে পৌঁছানোর জন্য সম্পৃক্ত করবে। আন্তর্জাতিক নারী দিবসে শেষ হওয়া এই যাত্রায় স্কুল, গ্রাম সভা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থানগুলিকে অন্তর্ভুক্ত করা হবে। পথনাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা ছড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, জেআরসি-র উদ্যোগে এমন বাল বিবাহ মুক্তি রথ বর্তমানে ২৫টি রাজ্য জুড়ে ভ্রমণ করছে।

উল্লেখ্য, জাস্ট রাইটস ফর চিলড্রেন (জেআরসি) হলো দেশের বৃহত্তম শিশু অধিকার সম্পর্কিত নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম। প্রায় ২৫০টিরও বেশি সহযোগী এনজিও অন্তত ৪৫০টিরও বেশি জেলায় শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধ করার জন্য কাজ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande