বকেয়া ফি না মেটানোর অভিযোগ, স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না বাংলাদেশ
নয়াদিল্লি ও ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আকাশসীমা ব্যবহারের বকেয়া ফি পরিশোধ না করায় বিমান সংস্থা স্পাইসজেটকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না বাংলাদেশ। এর ফলে সংস্থাটির বেশ কিছু অভ্যন্তরীণ রুটের উড়ানের সময় ও দূরত্ব বেড়ে গেল। সূত্রের খবর, স
স্পাইসজেট


নয়াদিল্লি ও ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আকাশসীমা ব্যবহারের বকেয়া ফি পরিশোধ না করায় বিমান সংস্থা স্পাইসজেটকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না বাংলাদেশ। এর ফলে সংস্থাটির বেশ কিছু অভ্যন্তরীণ রুটের উড়ানের সময় ও দূরত্ব বেড়ে গেল। সূত্রের খবর, স্পাইসজেটের বকেয়া আদায় করতে না পেরে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে।

বিমান সংস্থা স্পাইসজেটের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, আমরা এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আমরা প্রাথমিকভাবে সমাধানের জন্য কাজ করছি। তবে আমাদের বিমান চলাচলে প্রভাব পড়েনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande