সিবিএসই পরীক্ষার মধ্যেই নয়ডায় বোমাতঙ্ক, চাঞ্চল্য দিল্লির তিনটি স্কুলে
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সিবিএসই পরীক্ষার মধ্যেই নয়ডার ১২টি স্কুলে ছড়ালো বোমাতঙ্ক। এছাড়াও চাঞ্চল্য ছড়ালো দিল্লির তিনটি স্কুলে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর পরীক্ষার মধ্যেই বৃহস্পতিবার নয়ডার কমপক্ষে ১২টি স্কুলে বোমা হ
সিবিএসই পরীক্ষার মধ্যেই নয়ডায় বোমাতঙ্ক, চাঞ্চল্য দিল্লির তিনটি স্কুলে


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সিবিএসই পরীক্ষার মধ্যেই নয়ডার ১২টি স্কুলে ছড়ালো বোমাতঙ্ক। এছাড়াও চাঞ্চল্য ছড়ালো দিল্লির তিনটি স্কুলে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর পরীক্ষার মধ্যেই বৃহস্পতিবার নয়ডার কমপক্ষে ১২টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়, ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে দিল্লির অন্তত তিনটি স্কুলেও একই রকম বোমার হুমকি পাওয়া যায়, যার ফলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। দিল্লি দমকল বিভাগের একজন আধিকারিক জানিয়েছেন, দ্বারকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং সেন্ট থমাস স্কুল এবং পশ্চিম এনক্লেভের ডিএভি সেন্টেনারি পাবলিক স্কুলে হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande