পঞ্জাব সচিবালয়ে 'ভুয়ো' বোমাতঙ্কে শোরগোল, আদালতেও ছড়ালো চাঞ্চল্য
চণ্ডীগড়, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভুয়ো বোমাতঙ্কে শোরগোল পড়ে গেল পঞ্জাব সচিবালয়ে। এছাড়াও বৃহস্পতিবার বোমানতঙ্কের আতঙ্ক ছড়ায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট, চন্ডীগড় জেলা আদালত এবং সেক্টর ১ সিভিল সচিবালয়ে। বোমা হুমকির খবর পাওয়ার পর পুলিশ, দমকল বাহিনী, বোমা
পঞ্জাব সচিবালয়ে 'ভুয়ো' বোমাতঙ্কে শোরগোল, আদালতেও ছড়ালো চাঞ্চল্য


চণ্ডীগড়, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভুয়ো বোমাতঙ্কে শোরগোল পড়ে গেল পঞ্জাব সচিবালয়ে। এছাড়াও বৃহস্পতিবার বোমানতঙ্কের আতঙ্ক ছড়ায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট, চন্ডীগড় জেলা আদালত এবং সেক্টর ১ সিভিল সচিবালয়ে।

বোমা হুমকির খবর পাওয়ার পর পুলিশ, দমকল বাহিনী, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড তৎপর হয়ে ওঠে। একটি অ্যাম্বুলেন্স সচিবালয় ভবনে দ্রুত পৌঁছে যায়। কিন্তু ব্যাপক তল্লাশি অভিযানের পরেও কোনও সন্দেহজনক জিনিস বা বিস্ফোরক পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande