বসিরহাটে প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা, আর্থিক লেনদেন খতিয়ে দেখছে তদন্তকারীরা
বসিরহাট, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইপালায় প্রভাবশালী ব্যবসায়ী অভিজিৎ ঘোষের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সকাল প্রায় ৭টা নাগাদ চারজন সিবিআই আধিক
কেন্দ্রীয় এজেন্সি রেড


বসিরহাট, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইপালায় প্রভাবশালী ব্যবসায়ী অভিজিৎ ঘোষের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সকাল প্রায় ৭টা নাগাদ চারজন সিবিআই আধিকারিক তাঁর বাড়িতে প্রবেশ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সূত্রের খবর, অভিযানের সময় ব্যবসায়ী বাড়িতে উপস্থিত ছিলেন না।তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, কলকাতার বড়বাজারে তাঁর একটি পার্টসের দোকান রয়েছে। সেই ব্যবসার আড়ালে অন্য কোনও আর্থিক লেনদেন বা বেআইনি কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কলকাতায় তাঁর একাধিক বিলাসবহুল বাড়ির খোঁজও পেয়েছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় সংস্থার দাবি, বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের সূত্র ধরেই তাঁর নাম উঠে আসে। ইতিমধ্যে দিল্লিতে সংশ্লিষ্ট নথিপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সীমান্তবর্তী বা দিল্লির কিছু প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সিবিআই। এদিন বসিরহাটের বাড়ি ছাড়াও কলকাতার কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে বলে সূত্রের খবর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande