শিয়ালদহ আদালতে সিবিআইকে তীব্র আক্রমণ ‘অভয়া’র বাবার, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.):- বৃহস্পতিবার শিয়ালদহ আদালত চত্বরে দাঁড়িয়ে সিবিআইয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন ‘অভয়া''-র বাবা। তিনি অভিযোগ করেন, প্রথম থেকেই সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললেও এখন তারাই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ক
অভয়া বাবা


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.):- বৃহস্পতিবার শিয়ালদহ আদালত চত্বরে দাঁড়িয়ে সিবিআইয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন ‘অভয়া'-র বাবা। তিনি অভিযোগ করেন, প্রথম থেকেই সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললেও এখন তারাই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।মৃতার বাবার দাবি, সিবিআই এখনও স্পষ্টভাবে জানাতে পারেনি তাঁর মেয়ের মৃত্যু কোথায় হয়েছে বা দেহ কোথায় উদ্ধার হয়েছিল। তিনি বলেন, “সিবিআই একটি অপদার্থ তদন্তকারী সংস্থা। সরকারের অর্থ নষ্ট করা ছাড়া এদের কোনও ভূমিকা নেই।” তদন্তকারী অফিসার সীমা আহুজার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, এই মামলার তদন্ত ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে।তিনি আরও জানান, সিবিআইয়ের দাখিল করা একাধিক তথ্য আদালত খারিজ করেছে। প্রয়োজনে হাইকোর্টে যাবেন এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টেও আবেদন জানাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।শিয়ালদহ আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। সিবিআইকে ছাড়া হবে না।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande