দিল্লির সঞ্জয় লেক সংলগ্ন এলাকা থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির সঞ্জয় লেক সংলগ্ন একটি এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এ
দিল্লির সঞ্জয় লেক সংলগ্ন এলাকা থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির সঞ্জয় লেক সংলগ্ন একটি এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আশপাশের এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande