
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ চলছে দিল্লিতে। ভিভিআইপি অতিথিদের আনাগোনা দেশের জাতীয় রাজধানীতে। এর জন্য দিল্লিতে যানজট অন্য মাত্রা নিয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ বার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, নিত্যযাত্রীরা যেন হাতে অতিরিক্ত সময় নিয়ে কাজে বেরোন, শহরের ব্যস্ত এলাকাগুলি এড়িয়ে যান। আর প্রয়োজন মতো যেন রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশের পরামর্শ নেন। ভিভিআইপি অতিথিদের আনাগোনার জন্য সম্মেলনস্থল ছাড়াও বিমানবন্দরের আশপাশের এলাকায় চাপ থাকবে। সময় বিশেষে বিভিন্ন জায়গায় গাড়ি ঘুরিয়ে দেওয়ার নির্দেশও রয়েছে পুলিশের কাছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ