নদিয়ায় সীমান্তে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার এক পাচারকারী
নদিয়া, ১৯ ফেব্রুয়ারি (হি. স.):- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার এলাকায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মাজদিয়া-বানপুর
থানা


নদিয়া, ১৯ ফেব্রুয়ারি (হি. স.):- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার এলাকায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মাজদিয়া-বানপুর রোড এলাকায় সন্দেহজনকভাবে পিঠে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল কয়েকজন ব্যক্তি। তাদের গতিবিধি নজরে আসতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।তল্লাশি চালিয়ে ব্যাগগুলির ভিতর থেকে প্রায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। অনুমান করা হচ্ছে, সিরাপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সীমান্তে আনা হয়েছিল। উদ্ধার হওয়া সমস্ত বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ধৃতকে বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, কিংবা উদ্ধার হওয়া ফেনসিডিল কোথা থেকে সংগ্রহ করে সীমান্তে আনা হচ্ছিল—তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।এর আগেও এই সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনা সামনে এসেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande