গ্যাস বিস্ফোরণে ভেঙে পড়ল করাচি সৈনিক বাজার বহুতল, মৃত্যু ১৬ জনের
করাচি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): গ্যাস বিস্ফোরণের তীব্রতায় পাকিস্তানের করাচির সৈনিক বাজার বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই ঘটনায় মহিলা ও শিশু-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। করাচির সৈনিক বাজারের গুল রানা কলোনি এলাকার একটি বহুতল বাড়ি
গ্যাস বিস্ফোরণে ভেঙে পড়ল করাচি সৈনিক বাজার বহুতল, মৃত্যু ১৬ জনের


করাচি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): গ্যাস বিস্ফোরণের তীব্রতায় পাকিস্তানের করাচির সৈনিক বাজার বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই ঘটনায় মহিলা ও শিশু-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

করাচির সৈনিক বাজারের গুল রানা কলোনি এলাকার একটি বহুতল বাড়িতে এই ঘটনাটি ঘটে। আহত ও নিহতদের সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এএসপি জামশেদ আশের জানান, ভোর সোয়া ৪টে নাগাদ ঘটনাটি ঘটে, প্রথম তলায় গ্যাস বিস্ফোরণ হয়। তিনি আরও জানান, ভবনটি আবর্জনার স্তূপের উপরে নির্মিত হয়েছিল। সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের পরিচালক ডাঃ মোহাম্মদ সাবির মেমন জানান, ঘটনাস্থল থেকে ১৩টি মৃতদেহ এবং ১৮ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande