এআই সম্মেলনে বক্তব্য না রাখার সিদ্ধান্ত বিল গেটসের
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে বক্তৃতা করছেন না মাইক্রোসফ্‌ট-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দিল ‘গেট্‌স ফাউন্ডেশন’। গেটস এখন
সবটাই জল্পনা, এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দেবেন বিল গেটস


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে বক্তৃতা করছেন না মাইক্রোসফ্‌ট-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দিল ‘গেট্‌স ফাউন্ডেশন’। গেটস এখন এই সমাজসেবী সংস্থার প্রধান। বৃহস্পতিবার এআই সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা করার কথা ছিল গেটসের। কিন্তু তিনি বক্তৃতা করছেন না। তাঁর পরিবর্তে গেট্‌স ফাউন্ডেশন-এর প্রতিনিধিত্ব করবেন সংস্থার আফ্রিকা এবং ভারতের দফতরগুলির প্রধান অঙ্কুর ভোরা।

সমাজমাধ্যমের পোস্টে গেটস ফাউন্ডেশন-এর তরফে লেখা হয়েছে, “সযত্নে ভাবনাচিন্তা করে এবং এআই সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেটস স্বাগত ভাষণ দিচ্ছেন না।” একই সঙ্গে ওই পোস্টে লেখা হয়েছে, “গেটস ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য এবং উন্নয়নমূলক লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যেতে দায়বদ্ধ।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande