প্রধানমন্ত্রী মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক, বাণিজ্য ও এআই সহযোগিতা নিয়ে আলোচনা
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ চলাকালীন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর
প্রধানমন্ত্রী মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ চলাকালীন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' হ্যান্ডেলে জানিয়েছেন যে, এই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভারত-ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারি চুক্তি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জয়সওয়াল আরও জানান, দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উদ্ভাবনের ক্ষেত্রে ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারত ও সুইজারল্যান্ডের এই দ্বিপাক্ষিক সম্পর্ক প্রযুক্তিগত সহযোগিতাকে উৎসাহিত করার পাশাপাশি মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট করবে এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande