মহাকালের বিবাহোৎসবের পর উজ্জয়িনীতে শুরু ‘পৌরাণিক পরিণয়-উত্তর অনুষ্ঠান’ পর্ব
উজ্জয়িনী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত বিশ্বখ্যাত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহোৎসব সম্পন্ন হওয়ার পর শহরে শুরু হয়েছে প্রতীকি ‘পৌরাণিক পরিণয়-উত্তর অনুষ্ঠান’’-এর ধারাব
মহাকালের বিবাহোৎসবের পর উজ্জয়িনীতে শুরু ‘পৌরাণিক পরিণয়-উত্তর অনুষ্ঠান’ পর্ব


উজ্জয়িনী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত বিশ্বখ্যাত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহোৎসব সম্পন্ন হওয়ার পর শহরে শুরু হয়েছে প্রতীকি ‘পৌরাণিক পরিণয়-উত্তর অনুষ্ঠান’’-এর ধারাবাহিক আয়োজন।

বুধবার রাতে হরসিদ্ধি ঘাট সংলগ্ন নার্সিং ঘাটে শ্রী মহাকাল শয়ন আরতি যুব পরিবার-এর উদ্যোগে মহাপ্রসাদের আয়োজন করা হয়। এই উপলক্ষে মহাকালকে ৫৬ রকমের ভোগ অর্পণ করা হয়। পরে বিপুল সংখ্যক সাধু-সন্ত ও ভক্ত সেই প্রসাদ গ্রহণ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে জ্যোতির্লিঙ্গ ভগবান মহাকালেশ্বরের চন্দ্র দর্শন উপলক্ষে ‘শ্রী শিব পঞ্চানন পঞ্চ মুখ দর্শন শৃঙ্গার’ সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে মন্দিরে চলমান মহাশিবরাত্রি উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে উৎসব-পর্বের পরও ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহকে কেন্দ্র করে উজ্জয়িনীতে নানা ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান আনন্দ ও ভক্তিভরে পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার রাতের এই ভান্ডারাকে প্রতীকিভাবে ‘পৌরাণিক পরিণয়-উত্তর অনুষ্ঠান’ হিসেবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠান স্থলে বিশাল আদিযোগী ও বালাজির মূর্তি, পাশাপাশি দৃষ্টিনন্দন সাজসজ্জা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এদিন ভগবানের বিবাহের আমন্ত্রণপত্রও বিতরণ করা হয়।

আয়োজক সংস্থা জানিয়েছে, আগামী ১ মার্চ আরও একটি বৃহৎ মহাপ্রসাদ অনুষ্ঠানের মাধ্যমে আরেক দফা পৌরাণিক পরিণয়-উত্তর অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাঁদের বক্তব্য, এই উদ্যোগ কেবল ধর্মীয় বিশ্বাসের প্রকাশ নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সেবাভাবেরও প্রতীক—যেখানে সকল শ্রেণির মানুষ একত্রে প্রসাদ গ্রহণ করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande