সাফল্য এনসিবি-র, বেঙ্গালুরু বিমানবন্দরে উদ্ধার ৪.৭৭৬ কেজি কোকেন
বেঙ্গালুরু, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বেঙ্গালুরু বিমানবন্দরে এক ব্রাজিলীয় নাগরিকের ব্যাগ থেকে মিলেছে ৪.৭৭৬ কেজি কোকেন। এনসিবি জানিয়েছে, মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ২৩.৮৮ কোটি টাকা। অভিযুক্ত ব্যক্তি সাও পাওলো থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন দোহা হয়ে। এয়া
সাফল্য এনসিবি-র, বেঙ্গালুরু বিমানবন্দরে উদ্ধার ৪.৭৭৬ কেজি কোকেন


বেঙ্গালুরু, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বেঙ্গালুরু বিমানবন্দরে এক ব্রাজিলীয় নাগরিকের ব্যাগ থেকে মিলেছে ৪.৭৭৬ কেজি কোকেন। এনসিবি জানিয়েছে, মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ২৩.৮৮ কোটি টাকা। অভিযুক্ত ব্যক্তি সাও পাওলো থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন দোহা হয়ে। এয়ারপোর্টেই তাঁকে আটক করা হয়েছে।

ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার এক্স মাধ্যমে জানিয়েছে, এক ব্রাজিলিয়ান নাগরিকের চেক-ইন করা লাগেজ থেকে ৪.৭৭৬ কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে।জব্দ করেছে এনসিবি। এই মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ২৩.৮৮ কোটি টাকা। অভিযুক্ত সাও পাওলো থেকে দোহা হয়ে বেঙ্গালুরুতে এসেছিল। অফিসাররা চারটি পরিবর্তিত হ্যান্ডব্যাগ উদ্ধার করেছে, যেখানে গোপনে কাপড়ের মধ্যে কোকেন ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande