নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, ‘উত্তরবঙ্গে শূন্য পাবে তৃণমূল’
নন্দীগ্রাম, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) :- নির্বাচনের আগে পাহাড়ে ধস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের নন্দনায়েকবাড়, মানিকপুর ও তাজপুর গ্রামে পাড়া বৈঠকে তিনি দাবি করেন, “পাহাড়ে কোন
শুভেন্দু অধিকারী


নন্দীগ্রাম, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) :- নির্বাচনের আগে পাহাড়ে ধস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের নন্দনায়েকবাড়, মানিকপুর ও তাজপুর গ্রামে পাড়া বৈঠকে তিনি দাবি করেন, “পাহাড়ে কোনও ধস নেই, ধস শুধু মিডিয়ায়।” তাঁর বক্তব্য, যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রায় কুড়ি লক্ষ ভোটারের মধ্যে মাত্র পাঁচ হাজার ভোট পেয়েছিলেন। তাঁকে কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।শুভেন্দুর আরও দাবি, তৃণমূলের প্রায় ৫০ জন বিধায়ক আগামী নির্বাচনে টিকিট পাবেন না এবং তাঁদের অনেকেই বিজেপিতে যোগ দিতে আগ্রহী। তবে বিজেপি সবাইকে নেবে না বলেই জানান তিনি। “আমরা দেখে-শুনে লোক নিচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তীর মতো প্রাক্তন এনএসজি-কে নিয়েছি,” বলেন তিনি। একই সঙ্গে কটাক্ষ করে বলেন, “তৃণমূল কংগ্রেস যত খুশি কুড়াক। বিজেপির এমএলএ হয়েও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়েছে—এমন উদাহরণ আছে।”এদিন তৃণমূল নেতা বিষ্ণু প্রসাদ শর্মার দলবদল নিয়েও প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তাঁর কথায়, উত্তরবঙ্গে তৃণমূল শূন্য পাবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande