কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে পুলিশ আধিকারিককে তলব
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল কি গ্রেফতারের মুখে? আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডাইরোক্টোরেটের (ইডি) অফিসে তাঁকে হাজির হতে বলায় প্রশ্নটা উঠেছে। কয়লা পাচার মামলার তদন্তে ফের তাঁকে ত
কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে পুলিশ আধিকারিককে তলব


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল কি গ্রেফতারের মুখে? আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডাইরোক্টোরেটের (ইডি) অফিসে তাঁকে হাজির হতে বলায় প্রশ্নটা উঠেছে। কয়লা পাচার মামলার তদন্তে ফের তাঁকে তলব করল (ইডি)। হয়েছে।

কয়লাকাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠাল ইডি। এর আগে ২ বারই কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়েছেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইডি সূত্রে দাবি, তাঁর তরফে চিঠি দিয়ে কিছু জানানোও হয়নি। সূত্রের খবর, মনোরঞ্জন মণ্ডল এবারও হাজিরা না দিলে, আদালতের দ্বারস্থ হবে ইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande