প্রতীকুরের পর কি দীপ্সিতা, সিপিএম-এর নবীন নেত্রীকে নিয়েও ধন্দ
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন। সেই কারণে সদস্যপদ পুনর্নবীকরণের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে নিজের সদস্যপদ রিনিউ করাননি সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধর। তাঁর এই ‘নিষ্ক্রিয়তা’ নতুন জল্পনার জন্ম দিল। তবে কি
প্রতীকুরের পর কি দীপ্সিতা, সিপিএম-এর নবীন নেত্রীকে নিয়েও ধন্দ


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন। সেই কারণে সদস্যপদ পুনর্নবীকরণের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে নিজের সদস্যপদ রিনিউ করাননি সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধর। তাঁর এই ‘নিষ্ক্রিয়তা’ নতুন জল্পনার জন্ম দিল। তবে কি প্রতীক উর রহমানের পথে হাঁটছেন দীপ্সিতাও?

প্রতীক উর রহমানের দলত্যাগ নিয়ে সিপিএম-এর মধ্যে যথেষ্ঠ জল ঘোলা হয়েছে। তাঁকে দলে রাখতে উদ্যোগী হয়েছেন স্বয়ং দলের শীর্ষনেতা বিমান বসু। তাতেও এখনও পর্যন্ত সমাধানসূত্র মেলেনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রতীক উর রহমানের পাশে দাঁড়াতে দেখা গেল দীপ্সিতাকে। তাঁর মতে, প্রতীক উর কখনও গা বাঁচানোর রাজনীতি করেননি। দলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন মাত্র।

দীপ্সিতা নিজে দলের প্রতি হতাশার কথা অবশ্য অস্বীকার করেছেন। বালির বাসিন্দা সিপিএম যুব নেত্রীর মন্তব্য, ”সবটাই রটনা। সদস্যপদ পুনর্নবীকরণের জন্য মার্চ মাস পর্যন্ত সময় আছে। কে বা কারা এই রটনা ছড়াচ্ছে, সেটা ভেবে অবাক হচ্ছি।” তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন সিপিএমের সদস্য হন। এ কথা জানিয়ে দাবি করেছেন, “সেই সূত্রে দিল্লিতে তাঁর সদস্যপদ পুনর্নবীকরণের কথা, এরাজ্যে নয়।” তবে কি ৩১ মার্চের মধ্যে নতুন করে সদস্যপদের আবেদনপত্রে সই করবেন? তাও নিশ্চিত করেননি দীপ্সিতা। শুধু জানিয়েছেন, ”এখনও সময় আছে।”

এর পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তরুণ কমরেডদের হলটা কী? কেউ দলের শীর্ষ নেতৃত্বের কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে দলের সদস্যপদ ছাড়ার চিঠি দিলেন, কারও আবার দলের প্রতি উদাসীনতা এতটাই যে সদস্যপদ পুনর্নবীকরণই করাননি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande