শিবাজি মহারাজ সাহসিকতার এক অনন্য প্রতীক : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জন্মবার্ষিকীতে শিবাজী মহারাজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে এক বার্তায় রাহুল গান্ধী জানান, শিবাজি মহারাজ সাহসিকতার এক অনন্য প্রতীক। তাঁর জীবন দর্শন এবং সাহস আজও আ
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জন্মবার্ষিকীতে শিবাজী মহারাজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে এক বার্তায় রাহুল গান্ধী জানান, শিবাজি মহারাজ সাহসিকতার এক অনন্য প্রতীক। তাঁর জীবন দর্শন এবং সাহস আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রাণিত করে।

রাহুল গান্ধী এদিন এক্স মাধ্যমে জানান, বীরত্বের মূর্ত প্রতীক ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই। শিবাজি মহারাজ সাহসিকতা, দূরদর্শিতা এবং ন্যায়সঙ্গত নেতৃত্বের এক অনন্য প্রতীক। তাঁর জীবন ও সাহসের দর্শন আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রাণিত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande