প্রয়াত শ্রীভূমির সলগই জি‌পির প্রবীণ নাগ‌রিক, বিজেপি কাৰ্যকৰ্তা রামজনম পাশি
বাজারিছড়া (অসম), ১৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের সলগই গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর হা‌তি‌খিরা আট নম্বর লাইনের প্রবীণ নাগ‌রিক তথা বি‌জে‌পির প্রতিষ্ঠা ল‌গ্নের কার্যকর্তা রামজনম পাশি আর নেই।‌ বার্ধক্যজ‌নিত রোগভো‌গের
রামজনম পাশি (ফাইল ফটো)


বাজারিছড়া (অসম), ১৯ ফেব্ৰুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের সলগই গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর হা‌তি‌খিরা আট নম্বর লাইনের প্রবীণ নাগ‌রিক তথা বি‌জে‌পির প্রতিষ্ঠা ল‌গ্নের কার্যকর্তা রামজনম পাশি আর নেই।‌ বার্ধক্যজ‌নিত রোগভো‌গের পর বৃহস্প‌তিবার রাত আটটা নাগাদ নিজের বা‌ড়ি‌তে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেছেন রামজনম পাশি। মৃত্যুকা‌লে বয়স হ‌য়ে‌ছিল ৮৫ বছর। রে‌খে গে‌ছেন দুই পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধ‌দের।

জনপ্রিয় রামজনম পাশির মৃত্যু সংবা‌দে প‌রি‌চি‌তি মহলের পাশাপাশি বি‌জে‌পি কার্যকর্তা‌দের ম‌ধ্যে শো‌কের ছায়া নে‌মে এসেছে। প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানা‌তে রা‌তেই তাঁর বাড়িতে ছু‌টে গে‌ছেন বহুজন। ‌তি‌নি দীর্ঘদিন ধরে বি‌জে‌পির স‌ক্রিয় কর্মী ও বাগান পঞ্চা‌য়েতের নেতা ছি‌লেন। নিষ্ঠা, সততা ও আদর্শের সাথে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন রামজনম পাশি।

সর্বজন প‌রি‌চিত তথা প‌রোপকা‌রী এই বি‌শিষ্ট ব্যক্তির মৃত্যু‌তে গ‌ভির শোক ও শোকসন্তপ্ত পরিবারব‌র্গের প্রতি সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী কৃ‌ষ্ণেন্দু পাল, জি‌পি সভা‌নেত্রী পল্লবী কানু, বি‌জেপির হৃ‌ষি‌কেশ নন্দি, সোনালী চৌধুরী, গোলাপচাঁদ কানু, আনন্দ পাশি, র‌ঞ্জিত তেলি, হৈমন্তি বাসফর, অমিতাভ দে, বিন্ধাচল কানু, স্বপন দাস, গিরীন্দ্র বৈদ্য, ধ্রুব চক্রবর্তী, কি‌শোর চৌধুরী, বিশ্ব‌জিৎ চক্রবর্তী, ম‌ণিরাজ কু‌র্মি, চন্দন কা‌লোয়ার, উত্তম কানু, বিক্রম‌জিৎ কৈরি, ম‌নোজ পাশি প্রমুখ বহুজন। প্রয়া‌তের অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল শুক্রবার সকা‌লে গ্রা‌মের শ্মশানঘা‌টে অনুষ্ঠিত হ‌বে বলে প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande