(আপডেট) এসআইআর-এর চাপে বিএলও-র মৃত্যু, মালদায় রাজনৈতিক তরজা তুঙ্গে
মালদা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মহাম্মদ আনিকুল আলম (৫৬)। তিনি সুজাপুরের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা এবং কালিয়াচক হাই স্
বি এল ও মৃত্যু


মালদা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মহাম্মদ আনিকুল আলম (৫৬)। তিনি সুজাপুরের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা এবং কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরুর পর সুজাপুর বিধানসভা কেন্দ্রের ১৪৪ নম্বর বুথের দায়িত্ব পান তিনি। বুধবার তাঁর কাছে বার্তা আসে যে, তাঁর বুথের প্রায় ৪৩ জন ভোটারের নাম ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে তাঁর নিজের নামও রয়েছে। এর আগে তাঁকে পরিবার-সহ হেয়ারিংয়ে হাজিরা দিতেও হয়েছিল। নতুন করে নাম ফেরত যাওয়ার খবর পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।বুধবার অসুস্থ বোধ করলে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করেছে। পাল্টা অভিযোগ তুলে বিরোধীরা দাবি করেছে, এসআইআর প্রক্রিয়া বানচাল করতেই চাপ সৃষ্টি করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande