
ব্যারাকপুর, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : এসআইআর প্রক্রিয়া নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ব্যারাকপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও ভয়ের কারণ নেই। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।লকেট চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী নিজেই এসআইআর ফর্ম পূরণ করেছেন। তাহলে এই প্রক্রিয়া নিয়ে আতঙ্ক সৃষ্টির কোনও যুক্তি নেই। তিনি আরও জানান, ওপার বাংলা থেকে এ দেশে আসা হিন্দু শরণার্থীদের কারও নাম তালিকা থেকে বাদ যাবে না। এই বিষয়ে কেন্দ্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি। বিজেপি নেত্রীর অভিযোগ, স্বাভাবিক মৃত্যু বা অন্য কোনও কারণে মৃত্যুর ঘটনাকেও এসআইআর-এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার বন্ধ হওয়া উচিত এবং প্রশাসনের উচিত প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়