২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এসআইআর-এর লিখিত নির্দেশিকা
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠাল। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে
২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এসআইআর-এর লিখিত নির্দেশিকা


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠাল। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে!

সূত্রের খবর, চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর সম্পর্কিত যাবতীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে কমিশনের রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের। দ্রুত এবং মসৃন ভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।

প্রসঙ্গত, বিহারের পর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৮ অক্টোবর থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুরু হয়। তার প্রাক্কালে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘এসআইআরের মূল উদ্দেশ্য হল, প্রত্যেক যোগ্য ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং প্রত্যেক অযোগ্য ভোটারকে ভোটার তালিকা থেকে বের করে দেওয়া।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande