বিমান বন্দরে ‘চেক-ইন’ বিভ্রাট, সমস্যায় যাত্রীরা
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সফটওয়্যার সমস্যায় একাধিক বিমান সংস্থা। যার জেরে বৃহস্পতিবার সকালে একাধিক বিমান বন্দরে ‘চেক-ইন’ করতে গিয়ে অসুবিধায় পড়লেন যাত্রীরা। জানা গেছে, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারের মতো সংস্থাগুলি দিল্লি,
বিমান বন্দরে ‘চেক-ইন’ বিভ্রাট, সমস্যায় যাত্রীরা


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সফটওয়্যার সমস্যায় একাধিক বিমান সংস্থা। যার জেরে বৃহস্পতিবার সকালে একাধিক বিমান বন্দরে ‘চেক-ইন’ করতে গিয়ে অসুবিধায় পড়লেন যাত্রীরা।

জানা গেছে, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারের মতো সংস্থাগুলি দিল্লি, মুম্বইয়ের মতো বিমান বন্দরে এই সফটওয়্যার সমস্যায় পড়ে। সকাল পৌনে ৭টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত এই সমস্যা হয়। বিভ্রাটের কারণে বিমানবন্দরে চেক-ইন কাউন্টার এবং বোর্ডিং সিস্টেম–সহ যাত্রা-প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সকালে বিমান বন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande