
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের সামনে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্বের অনেক দেশ আগেই সিদ্ধান্ত নিয়েছে, জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবেলায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী দেশের সামনে কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন, তবে এটি কেবল সরকারের দায়িত্ব নয় - এই পৃথিবীকে নিরাপদ রাখা সমাজেরও কর্তব্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন শিবরাজ সিং চৌহান
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ