বিএসএফের পুরোনো পদে পুনর্বহাল করা হল বিএসএফ জওয়ান পূর্ণমকে, বার্তা শুভেন্দুর
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ কে বিএসএফে পুনর্বহাল করা হয়েছে।” বৃহস্পতিবার রাতে এক্সবার্তায় এখবর জানান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাব
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ কে বিএসএফে পুনর্বহাল করা হয়েছে।” বৃহস্পতিবার রাতে এক্সবার্তায় এখবর জানান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু লিখেছেন, “গত বছরের ২৩ শে এপ্রিল পাকিস্তান রেঞ্জার্স তাঁকে আটক করে, পরবর্তী সময়ে ভারতীয় সেনার ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। সেনাবাহিনীর কার্যবিধির নিয়মানুসারে ওনাকে তাৎক্ষণিক ভাবে পদে ফিরিয়ে নেওয়া হয় নি। কিন্তু তাঁর আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করার পরে এবং ওনার দীর্ঘকালীন কর্মজীবনের পর্যালোচনা ও মূল্যানের পর ওনাকে বিএসএফের পুরোনো পদে পুনর্বহাল করা হয়েছে। তাঁকে অবিলম্বে বিএসএফ-এর ২৪ নং ব্যাটালিয়নে পুনরায় যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের জনগণের তরফ থেকে এই বিষয়ে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি-কে সময়মতো হস্তক্ষেপ করার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সীমান্ত রক্ষকদের বীরত্ব ও ত্যাগকে সম্মান জানিয়ে এই ভাবে সাহসী বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়ানোয় আমাদের বাহিনীর মনোবল আরও শক্তিশালী হবে। জয় হিন্দ।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande