
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : “মাননীয়া'র তোষণের ফলে রাজ্যবাসীর প্রাণ এখন ওষ্ঠাগত হবার যোগাড়। মমতা পুলিশের এখন যা অবস্থা সোহরাবর্দীর আমলকেও হার মানাবে।”
বুধবার রাতে ভিডিয়ো-সহযোগে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা হল বিটি রোড। এই ভিডিওটা আজকে রাত্রি সাড়ে নয়টার সময় রেকর্ড করা হয়েছে। এই ব্যস্ত রাস্তার ট্রাফিক একটা দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কারণ কি না ৩৩ শতাংশের ভোট ব্যাঙ্ক কে তুষ্ট করতে হবে তাই রাস্তার দখল এখন তাদের দিতে হবে।
রাজ্যের প্রশাসন বোধহয় ভুলে গিয়েছে যে এই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, আর এমতাবস্থায় সাধারণ মানুষের সমস্যা তো হচ্ছেই তার সাথে সাথে তারস্বরে মাইক বাজিয়ে ছাত্র ছাত্রীদের জন্যেও অসুবিধা সৃষ্টি করা হচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত