পাঁশকুড়া রেল স্টেশন থেকে তিন সন্দেহভাজন গ্রেফতার, উদ্ধার চুরির অলঙ্কার ও নগদ
পূর্ব মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রেল স্টেশনে জিআরপি টিমের হাতে ধরা পড়ল তিন সন্দেহভাজন যুবক। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সোনা ও রুপোর গয়না, নগদ টাকা এবং মোবাইল ফোন–সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। জানা গে
পাঁশকুড়া রেল স্টেশন থেকে তিন সন্দেহভাজন গ্রেফতার, উদ্ধার চুরির অলঙ্কার ও নগদ


পূর্ব মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রেল স্টেশনে জিআরপি টিমের হাতে ধরা পড়ল তিন সন্দেহভাজন যুবক। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সোনা ও রুপোর গয়না, নগদ টাকা এবং মোবাইল ফোন–সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় যখন অপরাধ দমন টিম স্টেশন চত্বরে টহল দিচ্ছিল, ঠিক তখনই তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ধৃতদের নাম মহম্মদ রাজ (২৫), মহম্মদ কাইফে (২৪) এবং মহম্মদ আমান (২৪)। তারা সকলেই বিহারের পাটনা জেলার বাসিন্দা।

পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ সোনা ও রুপোর অলঙ্কার, নগদ টাকা এবং মোবাইল ফোন। উদ্ধার হওয়া এই সামগ্রীগুলোর সপক্ষে তারা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। এরপর জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্তরা স্বীকার করে যে, এই সমস্ত জিনিসপত্র পাঁশকুড়া বাস স্ট্যান্ডের কাছে একটি বাড়ি থেকে চুরি করা হয়েছে।

স্বীকারোক্তির পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং সমস্ত চোরাই মাল বাজেয়াপ্ত করে। এই ঘটনায় পাঁশকুড়া জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা চক্রটির সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande