ঝাড়গ্রামে পৃথক দুই ঘটনায় মহিলা ও যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
ঝাড়গ্রাম, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার সকালে পৃথক দুই থানা এলাকায় বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক মহিলা ও এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগড় থানা-র অন্তর্গত নছিপুর
ঝাড়গ্রামে পৃথক দুই ঘটনায় মহিলা ও যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য


ঝাড়গ্রাম, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার সকালে পৃথক দুই থানা এলাকায় বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক মহিলা ও এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগড় থানা-র অন্তর্গত নছিপুর গ্রামে নিজের মাটির বাড়ি থেকে লক্ষ্মী প্রতিহার (৫১)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং সেই কারণেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন।

অন্যদিকে ঝাড়গ্রাম থানা এলাকার শুকনিবাসায় বাড়ির ঘরের ভিতর থেকে গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় যতীন্দ্র সিং (৩১)-এর মৃতদেহ। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আত্মঘাতী হওয়ার কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছেন পরিজনেরা।

দুই ঘটনাতেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande