আউরাইয়ায় খালে উল্টে গেল গাড়ি, দম্পতি সহ সন্তানের মর্মান্তিক মৃত্যু
আউরাইয়া, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি খালে পড়ে গিয়ে এক দম্পতি ও তাঁদের ছেলে-সহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার গভীর রাতে রুরা-সাইফাই সড়কের তুরুকপুর গ্রামের কাছে ঘটে। বৃহস্পতিবার
আউরাইয়ায় খালে উল্টে গেল গাড়ি, দম্পতি সহ সন্তানের মর্মান্তিক মৃত্যু


আউরাইয়া, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি খালে পড়ে গিয়ে এক দম্পতি ও তাঁদের ছেলে-সহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার গভীর রাতে রুরা-সাইফাই সড়কের তুরুকপুর গ্রামের কাছে ঘটে।

বৃহস্পতিবার সকাল প্রায় সাতটা নাগাদ পথচারীরা খালে গাড়ির চাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গাড়িটি খাল থেকে তোলা হলে ভেতরে দুই পুরুষ ও এক মহিলাকে আটকে থাকতে দেখা যায়। তাঁদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বাবরপুরের বাসিন্দা রাজীব কুমার পোরওয়াল (৬০), তার স্ত্রী মধু গুপ্তা (৫৫) এবং তাঁদের ছেলে শিবম (২৭)। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande