উত্তরকাশীর তামবাখানি সুড়ঙ্গে গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত ১
উত্তরকাশী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । বুধবার গভীর রাতে উত্তরকাশীর তামবাখানি সুড়ঙ্গে একটি গাড়ি ও বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে ,মৃত যুবকের নাম নবীন সিং
উত্তরকাশীর তামবাখানি সুড়ঙ্গে গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত ১


উত্তরকাশী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । বুধবার গভীর রাতে উত্তরকাশীর তামবাখানি সুড়ঙ্গে একটি গাড়ি ও বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে ,মৃত যুবকের নাম নবীন সিং রানা (৩৩)। তিনি উত্তরকাশীর চুঙ্গি বাদেথি গ্রামের বাসিন্দা। বুধবার গভীর রাতে টানেলের ভেতরে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি তার বাইকে ধাক্কা দেয়। ঘটনায় যুবক গুরুতর ভাবে আহত হয়। গাড়ি চালক গাড়ি সহ ঘটনাস্থল থাকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande