রাজ্যজুড়ে বিজেপির নানা কর্মসূচি পালিত
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিজেপির নানা কর্মসূচি হয়। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। একাধিক জেলায় ‘তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট’ পেশ হয়। সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিজেপি প্রধান ম
রাজ্যজুড়ে বিজেপির নানা কর্মসূচি পালিত


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিজেপির নানা কর্মসূচি হয়। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। একাধিক জেলায় ‘তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট’ পেশ হয়। সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। কলেজ স্কোয়ারে হয় ভারতীয় জনতা যুব মোর্চার যুব আড্ডা কর্মসূচি।

শমীকবাবু দুর্গাপুর মুচিপাড়ায় হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি আসানসোল সাংগঠনিক জেলার কুলটিতে কার্যকর্তা সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।

একাধিক জেলায় ‘তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট’ পেশ করে বিজেপি রাজ্য নেতৃত্ব। মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে চার্জশিট পেশ করেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বাঁকুড়া নির্বাচনী কার্যালয় থেকে চার্জশিট নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা রীতেশ তিওয়ারি।

এদিন সল্টলেক বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। সেখানে তৃণমূলের নানা দুর্নীতি, নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতার কথা তিনি তুলে ধরেন। সল্টলেকে দলের কার্যালয়ে কলকাতা জোনের জেলা ও বিধানসভা পর্যায়ের সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

কলকাতার কলেজ স্কোয়ারে ভারতীয় জনতা যুব মোর্চার যুব আড্ডা কর্মসূচি হয়। দলের রাজ্য কমিটির দাবি, তাতে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। বহু কলেজ পড়ুয়া সেখানে যোগদান করে।।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande