
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স. ) : একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারের পদ শূন্য। ফলে থমকে রয়েছে যাবতীয় প্রশাসনিক কাজ। গবেষকেরা স্বীকৃতি পাচ্ছেন না, আটকে রয়েছে শিক্ষক-অধ্যাপকদের পদোন্নতি। এই পরিস্থিতিতে নিয়োগপত্র হাতে পেলেন রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৃহস্পতিবার তাঁদের মধ্যে অনেকে কাজে যোগ দিয়েছেন বলেও জানা গিয়েছে।
জানুয়ারিতে নতুন করে ছ’টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিন সপ্তাহ পরেও মনোনীত উপাচার্যেরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ ওঠে। তার পরই বৃহস্পতিবার একে একে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাতে চিঠি পেলেন।
গত প্রায় তিন বছর ধরে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে আটকে ছিল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া। ২০২৫ থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ধাপে ধাপে সেই জটিলতা কাটে। গত জানুয়ারিতে নতুন করে ছ’টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিন সপ্তাহ পরেও মনোনীত উপাচার্যেরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ ওঠে। তার পরই বৃহস্পতিবার একে একে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা হাতে পান চিঠি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত