(আপডেট) পানিহাটিতে দু’টি বাসের রেষারেষিতে চাকায় পিষ্ট হয়ে মৃত ২, আহত ৪
ব্যারাকপুর, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর ২৪ পরগণার পানিহাটিতে বাসের ধাক্কায় মৃত ২। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকালে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌছেছে বিশাল পুলিশ বাহিনী।
(আপডেট) পানিহাটিতে দু’টি বাসের রেষারেষিতে চাকায় পিষ্ট হয়ে মৃত ২, আহত ৪


ব্যারাকপুর,

১৯ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর ২৪

পরগণার পানিহাটিতে বাসের ধাক্কায়

মৃত ২। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকালে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়়িয়েছে

এলাকায়। ঘটনাস্থলে পৌছেছে বিশাল পুলিশ বাহিনী।

এদিন সকালে পানিহাটির ধানকল মোড়ের কাছে

দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, বিটি রোডের দু’টি বাসের চালক রেষারেষি

করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুই সাইকেল আরোহীকে পিষে দেয়

বাস। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। রক্তে ভেসে যায় এলাকা। মৃতদের

নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

বাসটি সাইকেল আরোহীদের ধাক্কা মারার পর একটি

অটো ও বাইকে ধাক্কা মারে। তাতেই চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সাগর দত্ত

মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই আশঙ্কাজনক অবস্থায়

চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতদেহগুলি

উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande