বাঁকুড়ার জয়পুরে কাদাজমিতে আধডোবা অবস্থায় উদ্ধার সদ্যোজাত কন্যার দেহ
বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : বাঁকুড়ার জয়পুরে চাষের জমির কাদাজলে আধডোবা অবস্থায় উদ্ধার সদ্যোজাতর দেহ। ধানের চারা বসানোর সময় দেহটি দেখতে পান কৃষকরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় এলকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটন
বাঁকুড়ার জয়পুরে কাদাজমিতে আধডোবা অবস্থায় উদ্ধার সদ্যোজাত কন্যার দেহ


বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : বাঁকুড়ার জয়পুরে চাষের জমির কাদাজলে আধডোবা অবস্থায় উদ্ধার সদ্যোজাতর দেহ। ধানের চারা বসানোর সময় দেহটি দেখতে পান কৃষকরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় এলকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেলিয়া ডাঙরপাড়া গ্রামে ধান রোপণের জন্য জমিতে নেমেছিলেন কয়েকজন কৃষক। জমির এক প্রান্তে, সাবমার্সিবল পাম্পের পাশের কাদা জমিতে শিশুটির দেহ দেখতে পান কৃষকরা। কাদামাটির ভিতরে আধডোবা অবস্থায় পড়ে ছিল শিশুকন্যাটি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন মাঠে। খবর যায় জয়পুর থানায়। পুলিশ কাদাজল থেকে দেহটি উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সদ্যোজাত কন্যাসন্তানটি কে বা কারা ফেলে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আশপাশের গ্রাম, স্থানীয় নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই খোঁজখবর শুরু হয়েছে বলে সূত্রের খবর।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande