বিটি রোডে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু পথচারীর
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বিটি রোডে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হল এক পথচারীর। আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার সকালে সোদপুর ট্র্যাফিক মোড়ের দিক থেকে ডানলপের দিকে তীব্র গতিতে আসছিল দুটি বাস। রেষারষির জেরে ধানকল মোড়ের কাছে একটি বাস নিয়ন্ত্
বিটি রোডে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু পথচারীর


কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বিটি রোডে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হল এক পথচারীর। আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার সকালে সোদপুর ট্র্যাফিক মোড়ের দিক থেকে ডানলপের দিকে তীব্র গতিতে আসছিল দুটি বাস। রেষারষির জেরে ধানকল মোড়ের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়ানো এক পথচারীকে পিষে দেয়। ট্র্যাফিক কিয়স্ক, অটো, সাইকেল, মোটরবাইকেও পরপর ধাক্কা মারে বাসটি। আহতদের কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande