নালন্দায় ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত এক
নালন্দা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের নালন্দা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নালন্দা থানা এলাকার সুদামা চকে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে । গুরুতর ভাবে আহত হয়েছে আহত আরও একজন। পুলিশ সূত্রে জানা গেছে ,মৃত যুবকের নাম প
নালন্দায় ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত এক


নালন্দা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের নালন্দা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নালন্দা থানা এলাকার সুদামা চকে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে । গুরুতর ভাবে আহত হয়েছে আহত আরও একজন। পুলিশ সূত্রে জানা গেছে ,মৃত যুবকের নাম পবন কুমার (১৮)। তিনি পাটনা শহরের বেগমপুরের বাসিন্দা। আহত যুবকের নাম পঙ্কজ কুমার। এদিন পবন কুমার এবং তার বন্ধু পঙ্কজ জৈতিপুর থেকে ফিরছিলেন। নালন্দা থানা এলাকার সুদামা চকের কাছে একটি ট্রাক তাদের বাইকে ধাক্কা দেয়। ঘটনায় দুজনেই মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। ট্রাক চালক গাড়ি সহ ঘটনাস্থল থাকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসক পবন কুমারকে মৃত বলে ঘোষণা করেন। আহত যুবক পঙ্কজ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande