
জম্মু, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জম্মু পুলিশ সেনিক কলোনি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম মাদক (হেরোইন ) সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ জোনের ঊর্ধ্বতন আধিকারিকদের তত্ত্বাবধানে সেনিক কলোনি পুলিশ পোস্টের একটি দল জাতীয় সড়কের ধারে নিয়মিত যানবাহন তল্লাশির সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মাদক (হেরোইন ) উদ্ধার হয়।
ধৃত ব্যক্তি পঞ্জাবের অমৃতসর জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য যোগসূত্র খতিয়ে দেখতে আর্থিক তদন্ত-সহ বিস্তারিত অনুসন্ধান চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য