
বারাসাত, , ২০ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায় যুবক খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার ১৮ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করে খুনের কিনারা করেছে তদন্তকারীরা। এই নিয়ে মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।গত ৩০ জানুয়ারি আমডাঙার রামপুর বাজার এলাকায় একটি ঘরের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ। ঘটনার পর থেকেই তদন্ত শুরু হয়। একাধিক সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ মূল অভিযুক্তের খোঁজ পায় এবং তাকে মুম্বই থেকে গ্রেফতার করে আনে।শুক্রবার বারাসাত-এ আয়োজিত সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার জানান, পরিকল্পিতভাবেই ওই যুবককে খুন করা হয়েছিল। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। তিনি আরও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও বারাসাত এবং আমডাঙা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়