বেনিয়াপুকুরে দোকানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের দুটি ইঞ্জিন
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ-পূর্ব ডিভিশনের বেনিয়াপুকুর থানা এলাকায় শুক্রবার সকালে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে গোরাচাঁদ রোডের ৪৬এম নম্বর ঠিকানায় একটি অ্যাসবেস্টস শেড দেওয়া দোকানে এই আগুন লাগে। আ
বেনিয়াপুকুরে দোকানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের দুটি ইঞ্জিন


কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ-পূর্ব ডিভিশনের বেনিয়াপুকুর থানা এলাকায় শুক্রবার সকালে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে গোরাচাঁদ রোডের ৪৬এম নম্বর ঠিকানায় একটি অ্যাসবেস্টস শেড দেওয়া দোকানে এই আগুন লাগে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি এবং দোকানের ভেতরে কেউ আটকে পড়ার খবরও পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande