এআই শীর্ষ সম্মেলনে আসা বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাক্ষাৎ করলেন উপরাষ্ট্রপতির সঙ্গে
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডিয়া এআই সামিট ২০২৬-এ অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার সিইও এবং প্রতিনিধি নতুন দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সিইওরা স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসং
এআই শীর্ষ সম্মেলনে আসা বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাক্ষাৎ করলেন উপরাষ্ট্রপতির সঙ্গে


নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডিয়া এআই সামিট ২০২৬-এ অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার সিইও এবং প্রতিনিধি নতুন দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সিইওরা স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্রে এআই-এর রূপান্তরমূলক সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, ভারত বৃহৎ আকারের এআই উদ্ভাবন এবং স্থাপনার জন্য দৃঢ় অবস্থানে রয়েছে| একটি শক্তিশালী, সহযোগিতামূলক ক্ষেত্র তৈরিতে ইন্ডিয়া এআই মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপরাষ্ট্রপতি বলেন, ভারতের এআই সামিট আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার একটি উল্লেখযোগ্য উদ্যোগ| এটি দেশকে বিশ্বব্যাপী এআই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় স্থান দেয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande