
রায়পুর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): ছত্তিশগড়ের মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই)-এর বোর্ড পরীক্ষা শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে দশম শ্রেণির পরীক্ষা।
শুক্রবার দ্বাদশ শ্রেণির ভূগোল ও পদার্থবিদ্যা বিষয়ের পরীক্ষা। অন্যদিকে, দশম শ্রেণির ছাত্রছাত্রীরা শনিবার হিন্দি পরীক্ষায় বসবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
চলতি বছরে ছত্তিশগড় রাজ্যজুড়ে মোট ২ হাজার ৫১৪টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন কেন্দ্রে ভ্রাম্যমাণ পরিদর্শক দল মোতায়েন করা হয়েছে।
এবছর দশম শ্রেণির পরীক্ষায় বসতে চলেছেন ৩ লক্ষ ২১ হাজার ৪৮৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ২ লক্ষ ৪৬ হাজার ৯৮ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে রায়পুর শীর্ষে, সেখানে দশম শ্রেণিতে ২৭ হাজার ৫২৮ জন এবং দ্বাদশ শ্রেণিতে ২১ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী রয়েছে। অপরদিকে, নারায়ণপুর জেলায় সবচেয়ে কম সংখ্যক পরীক্ষার্থী রয়েছে। সেখানে দশম শ্রেণিতে ১ হাজার ৫৪৭ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য