যাত্রাপুরে মেক্স গাড়ি থেকে ১৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সোনামুড়া (ত্রিপুরা), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং গাঁজা বোঝাই একটি মেক্স গাড়ি জব্দ করা হয়েছে। পুল
যাত্রাপুরে গাঁজা উদ্ধার


সোনামুড়া (ত্রিপুরা), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং গাঁজা বোঝাই একটি মেক্স গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ খবর পাওয়া যায়—থানা এলাকার বড়খলা থেকে একটি গাড়িতে করে গাঁজা রাঙামুড়া হয়ে মেইন রোডের দিকে নিয়ে যাওয়া হবে। খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি-এর নেতৃত্বে পুলিশ নির্দিষ্ট স্থানে ওত পেতে থাকে।

সন্দেহভাজন গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ আটকানোর চেষ্টা করে। এসময় চালক ও সহচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরে থাকা চারটি ড্রাম থেকে মোট ১৩৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এসময় টিআর০১ডি-৩৪৩১ নম্বরের মেক্স গাড়িটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande