বারামুল্লায় উদ্ধার আইইডি, বোমা নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল
বারামুল্লা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বারামুল্লায় উদ্ধার আইইডি । জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে। শুক্রবার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বারাম
বারামুল্লায় উদ্ধার আইইডি, বোমা নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল


বারামুল্লা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বারামুল্লায় উদ্ধার আইইডি । জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে। শুক্রবার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বারামুল্লা জেলার জানবাজপোরা এলাকায় থেকে আইইডিটির সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্রে আরও জানা গিয়েছি , বোমা নিষ্ক্রিয়কারী দলটি নিরাপদভাবে উদ্ধার হওয়া আইইডিটি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande