এক রাতে ১০ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ধৃত ২, দু’দিনের পুলিশ হেফাজত
দক্ষিণ ২৪ পরগণা, ২০ ফেব্রুয়ারি (হি. স.):- দক্ষিণ ২৪ পরগণা জেলার ঠাকুরপুকুর–মহেশতলা ব্লকের আশুতি প্লাজা ও সংলগ্ন সরশুনা এলাকায় এক রাতেই প্রায় ১০টি ফাঁকা বাড়ি ও একটি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, সো
১০ বাড়িতে চুরি


দক্ষিণ ২৪ পরগণা, ২০ ফেব্রুয়ারি (হি. স.):- দক্ষিণ ২৪ পরগণা জেলার ঠাকুরপুকুর–মহেশতলা ব্লকের আশুতি প্লাজা ও সংলগ্ন সরশুনা এলাকায় এক রাতেই প্রায় ১০টি ফাঁকা বাড়ি ও একটি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, সোনার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ।১১ ফেব্রুয়ারি আশুতি কালীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ডায়মন্ড হারবার জেলা পুলিশের কালীতলা থানার ওসি রূপম ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের শনাক্ত করে। গোপন সূত্রে খবর পেয়ে সরিষা এলাকা থেকে একই পরিবারের দুই ভাই—কচি মিস্ত্রি ও ছোট্টু মিস্ত্রিকে গ্রেফতার করা হয়। তাঁদের আরও এক ভাই পলাতক বলে জানা গেছে।পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে তিনটি সোনার চেইন-সহ মোট ১১টি সোনার ও রুপোর গয়না উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।পলাতক মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে এবং চুরি যাওয়া অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande