কাজের সময় বাড়ানোর আশঙ্কায় আন্দোলনে নামছে এআইইউটিইউসি, তোপ রাজ্য সরকারকে
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী সোমবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি রাজ্য সরকারের বৈঠক। শ্রমিক কর্মচারীদের বক্তব্য হল - শ্রমিকদের জন্যে শ্রমের সময় বাড়ানোর জন্য এই পরিকল্পনা। উল্লেখ্য, শ্রমিক কর্মচারীদের জেনে রাখা দরকার যে, - ফ্যাক্টরি এ্যাক্ট ও
কাজের সময় বাড়ানোর আশঙ্কায় আন্দোলনে নামছে এআইইউটিইউসি, তোপ রাজ্য সরকারকে


কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী সোমবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি রাজ্য সরকারের বৈঠক। শ্রমিক কর্মচারীদের বক্তব্য হল - শ্রমিকদের জন্যে শ্রমের সময় বাড়ানোর জন্য এই পরিকল্পনা। উল্লেখ্য, শ্রমিক কর্মচারীদের জেনে রাখা দরকার যে, - ফ্যাক্টরি এ্যাক্ট ও শপ এবং এস্ট্যাবলিশমেন্ট এ্যাক্ট অনুযায়ী, ৮ ঘন্টা কাজের সময় নির্ধারিত। এবং তার আইনগত স্বীকৃতি ও রয়েছে। কাজেই তাদের অভিযোগ, পূর্ব নির্ধারিত ওই বৈঠকের আসল উদ্দেশ্য হলযে, তা পরিবর্তন করা। সুকৌশলে রাজ্য সরকারের পরিকল্পনায় শ্রমের ক্ষেত্রে ওই বৈঠকে শ্রমিক কর্মচারীদের শ্রম বিরোধী সিদ্ধান্ত নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। সেই আশঙ্কা ও প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই AIUTUC-র রাজ্য সম্পাদক অশোক দাস শুক্রবার বলেন, এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করা হবে। মুখে কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরোধিতা করে রাজ্য সরকার বিভিন্নভাবে তা এই রাজ্যে শ্রম কোড চালু করার পরিকল্পনা নিয়েছে।

ইজ টু ডুইং বিজনেস - এর নামে শ্রমের সময় বাড়ানোর এই পরিকল্পনার বিরুদ্ধে সর্বস্তরের শ্রমজীবী মানুষকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande