
গুয়াহাটি, ২০ ফেব্ৰুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তিনসুকিয়া ডিভিশনের শিমলুগুড়ি এবং মরানহাট সেকশনের মধ্যে পার্মানেন্ট স্পিড রেসস্ট্ৰিকশন (পিএসআর) অপসারণের সাথে সম্পর্কিত মেজর কার্ভ রি-এলাইনমেন্টের কাজ সফলভাবে সম্পন্ন করেছে।
আজ শুক্ৰবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বর্তায় এ খবর দিয়ে জানান, এই প্রকল্পটিতে জটিল কৌশলগত কাজকর্ম জড়িত ছিল, যা ট্রাফিক ব্লকের সময় ইঞ্জিনিয়ারিং, অপারেটিং এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (টিআরডি) বিভাগগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। বিদ্যমান ৪-ডিগ্রি কার্ভ পুনরায় রি-এলাইন্ট করা হয়েছিল এবং একটি নতুন ২-ডিগ্রি কার্ভের সাথে সংযুক্ত করা হয়। পুনর্নির্মিত অংশে নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক ট্র্যাকশন অপারেশন নিশ্চিত করার জন্য নিউ ওভারহেড ইকুইপমেন্ট (অএইচই) তার এবং মাস্টও স্থাপন করা হয়েছে।
পূর্বে এই অংশটির দৈর্ঘ্য ৪০০ মিটার এবং কার্ভে চার চার ডিগ্রি ছিল। নতুন এলাইনমেন্টের অধীনে প্রায় ৬৫০ মিটারের একটি নতুন উন্নত ফর্মেশনের উপর ২ ডিগ্রি কার্ভে চারের একটি ৬৬০ মিটার দীর্ঘ কার্ভ স্থাপন করা হয়েছে। রি-এলাইনমেন্টের সময় সর্বাধিক স্লু ২৭.৭৭ মিটার ছিল, যা কৌশলগত প্রচেষ্টার স্কেল এবং নির্ভুলতা প্রতিফলিত করে।
পরিকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে, নতুন ফর্মড এলাইনমেন্টের উপর ৪ মিটার x ৪ মিটার স্প্যান এবং মোট ১০.২ মিটার দৈর্ঘ্যের একটি নতুন ব্রিজ নং ৩১ও নির্মিত হয়েছে। নতুন ব্রিজ এবং ফর্মেশন এই অংশের উন্নত ট্র্যাক স্থিতিশীলতা, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করবে।
এই কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে, ৪০০ মিটার বিস্তৃতিতে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির স্থায়ী সীমাবদ্ধতা স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। ট্র্যাকটি এখন ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ অনুমোদিত গতিবেগের (এমপিএস) জন্য উপযুক্ত, যা ট্রেনের গতিশীলতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে, ভ্রমণের সময় কমাবে এবং সময়ানুবর্তিতা বৃদ্ধি করবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস